নছিব উদ্দীন,দেীলতপুর ,কুষ্টিয়া
কুষ্টিয়ায় জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি জোয়ার্দ্দার পাড়ায় ওলির ইট ভাটার প্রাচীর ভেংগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ রবিবার প্রতিদিনের মত ইট ভাটায় কাজ করতে গেলে কাজ করা অবস্থায়
দেওয়াল ভেঙ্গে গেলে ভাঙ্গা দেওয়ালের নিচে চাপা পরে মদিনা (৫৫) খাতুন । দেওয়াল সরিয়ে তাকে উদ্ধার করা হলে ততক্ষনে তিনি মারা যান । নিহত নারী শ্রমিক একই গ্রামের মৃত সামাদ আলীর স্ত্রী।
এই ঘটনায় আহত হন চক দৌলতপুর গ্রামের আরেক শ্রমিক মিজু ।
নারী শ্রমিকের মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
Leave a Reply