বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দ্বীপ হাতিয়াতে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১

দ্বীপ হাতিয়াতে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে তুচ্ছ ঘটনার জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত শেফালী বেগম (২৮) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মো.ইউসুফের স্ত্রী।

বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আবুল কালাম (৫০) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের শেফালী বেগমের (২৮) সাথে একই আশ্রয়ন কেন্দ্রের মো. আবুল কালামের (৫০) সাথে গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় আবুল কালাম উত্তোজিত হয়ে দা দিয়া শেফালী বেগমকে পেটে ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে শেফালী বেগমকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেফালী বেগম মারা যায়।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর হত্যাকারী আবুল কালাম গা ঢাকা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আসামির স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD