শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দ্বীপ হাতিয়ায় নৌকায় উঠতে নদীতে পড়ে শিশু নিখোঁজ

দ্বীপ হাতিয়ায় নৌকায় উঠতে নদীতে পড়ে শিশু নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়াতে নৌকায় উঠতে গিয়ে মায়ের কোল থেকে নদীতে পড়ে নিখোঁজ এক শিশু নিখোঁজ হয়েছে।

নিখোঁজ লিমা আক্তার (২) উপজেরার সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

স্থানীয় বেলাল হোসেন জানায়, সকালে শিশু লিমাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে যাচ্ছিলেন মা রিনা বেগম। খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে পাড় ভেঙে মেরিনাসহ ১০-১২ জন নদীতে পড়ে যান। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও মায়ের কোল থেকে নদীতে পড়ে যাওয়া লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিখোঁজ লিমাকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD