শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ধর্ষনের শাস্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিৎ: মোকতাদির

ধর্ষনের শাস্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিৎ: মোকতাদির

বিশেষ প্রতিনিধি।।

ধর্ষণে অভিযুক্তদের বিচার শেষে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিৎ বলে মন্তব্য করলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সংসদ
সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ সোমবার বিকেলে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্টানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শুধু তাই নয়, যারা বিভিন্ন স্থানে ছোট ছোট ছেলেদের সাথে অত্যাচার (যৌন নিপিড়ন) করে তাদেরও মৃত্যুদন্ড হওয়া উচিত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, যত রকমের নারী শিশু বিদ্বেষী আছে,
তাদের সবাইকে দ্রুত বিচার আইনের আওতায় আনা উচিৎ। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে ক্রসফায়ারে বিশ্বাসী না হলেও ধর্ষণের অভিযুক্তদের বিচার
শেষে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিৎ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম.এ.মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সভার মেয়র
নায়ার কবির, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ মহসিন প্রমুখ। আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার শ্রমিকলীগের নেতারা
বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD