শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ধামইরহাটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় যুবক আটক

ধামইরহাটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় যুবক আটক

তোয়ান হোসেন পল্লব,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে স্কুল ছাত্রী অপহরণ মামলায় মো. মমিনুর রহমান (২৪) নামের একজন যুবককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর গ্রামের পিতা আব্দুর রহিমের ছেলে।
রবিবার (২৩ মে) বিকাল ৫টায় উপজেলার ধুরইল মানুষ সুন্দরী নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদ রানা জানান, গত ১৫ মে রাত অনুমান ৯টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর কলোনী গ্রামের ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেনিতে পড়–য়া স্কুল ছাত্রীকে জোরপূর্বক একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. মমিনুর রহমান (২৪) অপহরণ করেন। পরে ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সুত্র ধরে গত রবিবার বিকালে ধুরইল এলাকা থেকে আসামী মমিনুর রহমান কে আটক ও ভিকটিমকে উদ্ধার করেন পুলিশ।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, অপহরণ মামলায় আটককৃত আসামীকে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলা দায়েরের মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৩১ তারিখ-২৩-০৫-২১ ইং।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD