বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
এ ইউনিটের ভাইবার প্রথম দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্যরকম আত্মপ্রকাশ

এ ইউনিটের ভাইবার প্রথম দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্যরকম আত্মপ্রকাশ

রাকিব মাহমুদ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, প্রতিনিধি

দীর্ঘ প্রায় দুইবছর করোনায় বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ থাকার পর দেশে এই প্রথম গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়।

দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এই গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত হয়।প্রতিবারের চেয়ে এই বছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এই বছর তুলনামূলকভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি।

আজ ০৩-০১-২২(সোমবার) এ ইউনিটের প্রথম ভাইবা অনুষ্ঠিত হয়।কিন্তু প্রতি বছরের চেয়ে এই বছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অস্থায়ী ক্যাম্পাস ভিন্ন রকম রূপ ধারণ করে।বিশ্ববিদ্যালয়ের গত তিন ব্যাচের ভাইবা কিংবা ভর্তি কার্যক্রমে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তেমন কিছু লক্ষ করা না গেলেও এই বছর পুরোটাই ব্যতিক্রম।আজ ক্যাম্পাসে বিভিন্ন বিভাগীয় সংগঠন থেকে শুরু করে ডিপার্টমেন্টের হেল্প ডেস্ক লক্ষ করা যায়।দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাইবা দিতে আসা ভর্তিচ্ছুদের থাকা খাওয়া থেকে শুরু করে সব বিষয়ে সাহায্য সহযোগিতা করে এইসব সংগঠন গুলো।ভাইবা দিতে আশা একজন শিক্ষার্থীর কাছে এ বিষয়ে জানতে চাইলে সে বলে,আমি অনেক দূর থেকে ভাইবা দিতে আসছি আমার থাকার জায়গা না থাকায় ফেসবুকের মাধ্যমে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি হেল্প ডেস্ক এর কথা জানতে পারি এবং তাদের কাছে সাহায্য চাইলে তারা আমাকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে আগের দিন থাকার ব্যবস্থাসহ সবরকম সাহায্য সহযোগিতা করে।

অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এই সংগঠন গুলো সম্পর্কে জানতে চাইলে তারা বলে,আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম সংগঠন দেখতে পাই।কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় নতুন হওয়ায় গত ৩ বছরে এরকম কোনো সংগঠনের আত্মপ্রকাশ ঘটেনি।যেহুতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ভাইবা দিতে আসে তাই তাদের সবরকম সাহায্য সহযোগিতা করার জন্য আমরা ফেসবুক ও ক্যাম্পাসে হেল্প ডেস্ক করি।যাতে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভাইবা দিতে কোনোরকম অসুবিধা না হয়।আমরা আগামী ৪,৫ তারিখে বি ও সি ইউনিটের ভাইবাই ও আমাদের এই কার্যক্রম চালু রাখবো যাতে ভাইবা দিতে আসা শিক্ষার্থীরা কোনোরকম ভোগান্তির সম্মুখীন না হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD