মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় শামীম হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৫টায় রাণীনগর-আত্রাই সড়কের বেতগাড়ী বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, একটি মার্কেটিং কোম্পানীর ঘড়ি মার্কা ডিটারজেন পাউডার, সাবানসহ বিভিন্ন মালামাল বিক্রয়ের জন্য বিতরণ কর্মীরা ভটভটি যোগে মালামাল নিয়ে বেতগাড়ী হতে আত্রাই যাচ্ছিল।
এ সময় বেতগাড়ী বাজারের দক্ষিনে মসজিদের কাছে পৌছলে সামনে থেকে অটোরিক্সা (সিএনজি) সাইড নেয়ার জন্য হর্ণ দেয়। এতে ওই অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে রাস্তা থেকে ভটভটি ছিটকে খাদে পরে যায়। এতে গাড়ীতে থাকা বিক্রয় প্রতিনিধি শামিম হোসেন ঘটনাস্থলেই মারা যায়। নিহত শামীম আত্রাই উপজেলার ঘোষপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে স্থানীয় মাধ্যমে জানা গেছে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শামীম হোসেন নামে ১জন মারা গেছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD