বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নওগাঁ-৬ আসনে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন ৪ জন

নওগাঁ-৬ আসনে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন ৪ জন

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনীর মনোনয়ন জমা দেওয়া শেষ দিনে চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শেখ মো. রেজাউল ইসলাম রেজু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কাজী গোলাম কবির এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন খন্দকার ইন্তেখার আলম রুবেল।

এসময় জেলা ও তাদের স্ব স্ব উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রার্থীর সঙ্গে এসে মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন বাচাই করা হবে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে বলে তফসিলে উল্লেখ করা হয়।

আগামী আক্টোবর মাসের ১৭ তারিখে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিলে উল্লেখ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD