শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নগদ অর্থ ও মাদকসহ হোটেল থেকে গ্রেফতার দেওয়ানগঞ্জের মেয়র

নগদ অর্থ ও মাদকসহ হোটেল থেকে গ্রেফতার দেওয়ানগঞ্জের মেয়র

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

মহান বিজয় দিবসের দিন শিক্ষা কর্মকর্তাকে চড় মেরে হারান দলীয় পদ। বরখাস্ত হন মেয়র পদ থেকেও। সমালোচনার মধ্যে নিজেকে বাঁচাতে জামালপুর থেকে চলে আসেন ঢাকায়।
গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাতে ওঠেন রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ানে। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই মাদকসহ ধরা পড়েন র‍্যাবের জালে।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে হোটেল থেকে গ্রেফতারের সময় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিটিসি নিউজকে বলেন, নিজেকে গোপন করতে রাতে হোটেলটিতে ওঠেন দেওয়ানগঞ্জের বরখাস্ত হওয়া এই মেয়র। নিয়মিত মাদক সেবন করেন শাহনেওয়াজ। হোটেলের যে কক্ষে তিনি ছিলেন গ্রেফতারের সময় সেখান থেকে জব্দ করা হয় গাঁজা, হেরোইন ও ফেনসিডিল।
র‍্যাবের এক কর্মকর্তা জানান, বরখাস্ত হওয়া এই মেয়র প্রতিনিয়ত মাদক সেবন করতেন। বিশেষ করে হেরোইনে বেশি আসক্ত ছিলেন। গতরাতেও হেরোইন সংগ্রহ করে সেবন করেছিলেন। গ্রেফতারের সময় তাকে নেশাগ্রস্ত দেখা গেছে।
গ্রেফতার শাহনেওয়াজকে এখন র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে সংবাদ ব্রিফিং করে তার ব্যাপারে বিস্তারিত জানাবে র‍্যাব।
গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহানশাহ। পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।
এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD