শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক।।
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের শীর্ষ পদে তিনি বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমেদের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। আগামী নির্বাচন সামনে রেখে পুলিশ প্রধান পদে বেনজীর আহমেদের চাকরির মেয়াদ চুক্তিতে বাড়ানো হবে না কি নতুন কেউ আসছেন তা নিয়ে কয়েক মাস ধরে পুলিশের ভেতরে–বাইরে গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ প্রধান করা হলো।

৩১তম আইজিপি হওয়ার দৌড়ে শুরু থেকেই আলোচনায় ছিলেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়া অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের নামও ছিল জোর আলোচনায়। শেষ পর্যন্ত আব্দুল্লাহ আবদুল্লাহ আল মামুনকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিলো সরকার।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইমেজ পরিষ্কার এবং বাহিনীতে সুনাম রয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। তাই তাকে আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে।

১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদর দফতর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের রাইগনজ সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের অতিরিক্ত এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিএমপি), আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি, এডিসি (ডিএমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নীলফামারী জেলার সুপারিনটেনডেন্ট পুলিশ (ডিপি), ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি), এআইজি (এস্টাবলিশমেন্ট) এবং ঢাকা সদর দফতরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD