শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নবীনগর থেকে চুরি হওয়া শিশু ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বার

নবীনগর থেকে চুরি হওয়া শিশু ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বার

বিষেশ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমদ মেডিক্যাল নামের একটি প্রাইভেট ক্লিনিক থেকে চুরি হওয়া ৪১ দিনের শিশু ওবায়েদকে অবশেষে পাওয়া গেছে।রোববার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পাশ থেকে নূর-জাহান নামের এক কলেজ শিক্ষার্থী শিশুটিকে পেয়ে সদর মডেল থানায় নিয়ে আসেন।পরে রাত সাড়ে ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম শিশুটির মা সাবিনা আক্তারের কাছে হস্তান্তর করেন।এর আগে রোববার দুপুর দেড়টার দিকে নবীনগর উপজেলার সদরের আহমদ মেডিক্যাল থেকে শিশুটি চুরি হয়।শিশু ওবায়েদ নবীনগর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া এলাকার কাউসার মিয়ার ছেলে।উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বিকেলে শিশুটিকে জেলা শহরের হালদারপাড়ায় একটি স্কুলের পাশে পড়ে থাকতে দেখে কলেজ শিক্ষার্থী নূর-জাহান তাকে উদ্ধার করেন। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন নূর-জাহান। পরে কনস্টেবল তানিয়াকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।নূর-জাহান জানান, লকডাউনের কারনে কলেজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তার বড়বোন সাথী আক্তারের বাসায় বেড়াতে আসেন। আজকে বিকেলে হালদারপাড়া যাওয়ার সময় রাস্তার পাশে একটি শিশু চিতকার করতে দেখেন নূর-জাহান। পরে শিশুটিকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যান।চুরি হওয়া শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে নূর-জাহান খুবই খুশি হয়েছে৷ এমন একটি মানবিক কাজের সাথে জড়িত হয়ে সে খুব আনন্দিত।নিখোঁজের বিষয়ে ও শিশুটি হস্তান্তর ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, দুপুরে সাবিনা আক্তার শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। হাসপাতালে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার তার সন্তানকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারী উধাও। রাতে জেলা শহর থেকে শিশুটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD