শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নলছিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে রাস্তার পাশে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
(৪ মে) মঙ্গলবার দুপুরের দিকে পৌরসভার টিঅ্যান্ডটি সড়ক থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহম্মদ সাখাওয়াত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তিনি জানান অভিযান শুরুর এক ঘন্টা আগে অবৈধ দোকান মালিকদের দোকানের মাল সরানোর জন্য সময় দেওয়া হয়েছিল। দোকান মালিকরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
তিনি আরো বলেন, তাদেরকে বারবার সতর্ক করার পরেও অবৈধ দখলদাররা অবৈধ স্থাপনা সরাননি। তাই সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযান আজ শুরু করা হয়েছে।
স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন যেসব স্থাপনা ভাঙা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রসস্তকরণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি। দীর্ঘদিন ধরেই সড়কটি বেহাল দশা ছিল।
অভিযান চলাকালে উপজেলা আওয়ামী লীগ’র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, সংরক্ষিত আসনের সাংসদ দিলরুবা বেগমসহ পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা অভিযানে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD