শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে আইসক্রিম কারখানায় অভিযান ৩০হাজার টাকা জরিমানা

নলছিটিতে আইসক্রিম কারখানায় অভিযান ৩০হাজার টাকা জরিমানা

মোঃ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে আইসক্রিম কারখানায় ভোক্তার অধিকারের অভিযানে বিভিন্ন অনিয়মে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠি ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ইন্দ্রানী দাস সোমবার নলছিটির পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত নিউ সুপার টেষ্টি আইচবার ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করেন। ফ্যাক্টরিতে অভিযানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রংয়ের রাসায়নিক পদার্থ পাওয়া যায়। এছাড়া আইসক্রিম উৎপাদনের জন্য বিএসটিআইয়ের অনুমতির কোন লাইসেন্স ফ্যাক্টরির ছিল না।
অস্বাস্থ্যকর পরিবেশেই আইসক্রিম তৈরি করে বিভিন্ন নামিদামি কোম্পানির লেভেল লাগিয়ে তা খুচরা তারা বিক্রি করতেন। ফ্যাক্টরির মালিক রুস্তম আলী তালুকদার বলেন আমরা মাত্র একমাস আগে সৌরভ নামের একজনের কাছ থেকে ফ্যাক্টরি ক্রয় করেছি। আমাদের বিএসটিআইয়ের কাছে আবেদন করা আছে এখনো অনুমতি পাইনি তবে শীঘ্রই পাবো।
এসময় ক্ষতিকর রং মিশ্রিত বিপুল পরিমান আইসক্রিম জব্দ করে তা পাশ্ববর্তী সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়েছে। অভিযানের ব্যাপারে সহকারি পরিচালক ইদ্রানী দাস বলেন তাকে জরিমানা করার পাশাপাশি অনুমতি না পাওয়া পর্যন্ত ফ্যাক্টরির সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরিছন্ন পরিবেশে সম্পূর্ন স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদনের জন্য বলা হয়েছে এর ব্যপ্তয় ঘটলে পরবর্তীতে তার ফ্যাক্টরি সিলগালা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD