বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২১ পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহাযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব’।

প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান( মহিলা) মিসেস মোর্শেদা লস্কর ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ) রমনি কান্ত মিস্ত্রি, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক তাহমিনা বেগম,মহিলা নেত্রী সাহিদা আক্তারসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক নারী নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD