শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে ঐতিহ্যবাহী মুর্তা বাগানে অগ্নিকান্ড

নলছিটিতে ঐতিহ্যবাহী মুর্তা বাগানে অগ্নিকান্ড

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির এতিহ্যবাহী শীতলপাটি তৈরির অন্যতম উপকরন মুর্তা গাছের বাগানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেরপুর গ্রামে অবস্থিত বিবেকানন্দ পাটিকরের ৫০শতকের বাগানে অগ্নিকান্ডে পুরো বাগান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিত করে কেহই বলতে পারছেন না। জমির মালিক বিবেকানন্দ পাটিকর বলেন কিভাবে আগুন লেগেছে জানি না তবে আমার সন্দেহ হচ্ছে বাগানের ভিতর কেউ বা কাহারা দলবদ্ধভাবে সিগারেট বা মাদক সেবনের আড্ডা দিয়ে থাকতে পারেন সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে এছাড়া আগুন লাগার কোন কারন দেখছি না।
এতে আমার প্রায় তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি সোমবার এ ব্যাপারে নলছিটি থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেছেন। ঝালকাঠির নলছিটিতে প্রায় ৫০টির মতো পরিবার বংশগতভাবে শীতলপাটি তৈরি করেন আর তাদের তৈরি শীতলপাটি শুধু বাংলাদেশে নয় বিদেশেও রপ্তানি হয়ে থাকে। ঝালকাঠিতে তৈরি শীতলপাটি সারাদেশে বেশ সুনামের সাথে বিক্রি হয়ে থাকে। যদিও করোনার কারনে এবছর তাদের বিক্রি কম তাই এবার আর্থিক ক্ষতির মধ্যে আছেন বলে জানিয়েছেন একাধিক পাটিকর।
মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, আমি ঘটনা শুনেছি এরকম আগুন লাগার ঘটনা এই প্রথম এবং বিষয়টি দুঃখজনক। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD