শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ

নলছিটিতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ৭ অক্টোবর রাতে উপজেলার কপালবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ অক্টোবর রাতে ধর্ষক হাসানসহ পাঁচ জনকে আসামি করে নলছিটি থানায় একটি ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, নলছিটি শহরের ফেরিঘাট এলাকার নাসির হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২৪) পাশর্^বর্তী খাসমহল এলাকার ওই কিশোরীকে(১৭) এক বছর ধরে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাসান কিশোরীকে মোবাইল ফোনে কল দিয়ে দেখা করতে বলে। সে দেখা করতে বাসার সম্মুখে বের হলে হাসান জোরপূর্বক ওই কিশোরীকে মটর সাইকেলে তুলে উপজেলার কপালবেড়া গ্রামে তার আত্মীয় জনি সিকদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে সাড়ে ৯টার দিকে) হাসান ওই মেয়েটিতে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর হাসান মধ্য রাতে কিশোরীকে ওই বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে হাসানের সহযোগী রাব্বি ও নাইম মটর সাইকেলে ওই কিশোরীকে নিয়ে এসে নলছিটি বিআইপি মোড়ের রাস্তায় রেখে পালিয়ে যায়। এসময় কিশোরী মোবাইল ফোনে তার স্বজনদের জানালে তারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।
নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, এ ব্যাপারে ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD