শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে চাঞ্চল্যকর রুম্মান হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নলছিটিতে চাঞ্চল্যকর রুম্মান হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে আলোচিত আনিচ বিশ্বাস ওরফে রুম্মান হত্যার বিচারের দাবীতে বৃহস্পতিবার বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল সাড়ে দশটায় দপদপিয়ার জিরোপয়েন্টে এলাকাবাসী জড়ো হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এসময় সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পরে।
বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার আইনে বিচার দাবী করেন।
বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও নলছিটি থানা ওসি(তদন্ত) আব্দুল হালিম তালুকদার। তাঁরা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার আশ্বাস দেন।
উল্লেখ্য গত রবিবার দিবাগত রাতে আনিচ বিশ্বাস রুম্মানকে তার নিজ বাড়ীর সামনে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের স্বজন মিঠু বিশ্বাস নলছিটি থানায় ২২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD