শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে জাতীয় সমবায় দিবস পালিত

নলছিটিতে জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১0 টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে জাতিয় ও সমবায় পতাকা উত্তোলন পূর্বক এক আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা সমবায় অফিসার মোঃ বাবুল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।

প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু ও এ্যাডভোকেট কেএম মাহাবুবুর রহমান সেন্টু।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী মোঃ খলিলুর রহমান মৃধা, এ্যাডঃ কে এম জুবায়ের প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার ২ জন সমবায়ী ও ৫ টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD