বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে রূপান্তর’র মতবিনিময় সভা

নলছিটিতে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে রূপান্তর’র মতবিনিময় সভা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারী সংস্থা “রূপান্তর ” পরিচালিত “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ গফ্ফার খান।সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর বরিশাল ক্লাস্টারের জেন্ডার ট্রেনিং অফিসার মোঃ খলিলুর রহমান।অনুষ্ঠানটি পরিচালনা করেন নলছিটি উপজেলার উপজেলা সমন্বয়কারী দিপংকর মন্ডল।

সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে বলে চেয়ারম্যান আশ্বাস প্রদান করেন ও মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদকে নারী বান্ধব করা হবে বলে ও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD