শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে জেলেকে ০১বছরের কারাদন্ড

নলছিটিতে জেলেকে ০১বছরের কারাদন্ড

আমির হোসেন, ঝালকাছিঃ

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের দায়ে সোমবার (২৬ অক্টোবর) আরিফ খান (২৮) নামের এক জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত আরিফ খান উপজেলার অনুরাগ গৌরিপাশা এলাকার বাসিন্দা, তার বাবার নাম সেলিম খান । সকালে বেশ কিছু নৌকা নদীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকারে নামলে প্রশাসনের টীম তাদের ধাওয়া করলে আরিফ তাদের হাতে আটক হন। অভিযানে আরও ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, নলছিটি পুলিশ ফাড়িতে কর্মরত এটিএসআই মো.এনামুল হক,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কম্পিউটার অপারেটর এমএ কাইয়ুম,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত প্রমুখ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু মুছা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD