শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

নলছিটিতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি – বরিশাল অঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে পন্যবাহী ট্রাকের চাপায় সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে বরিশালগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নলছিটির ষাইটপাকিয়া আনযার ফিলিং ষ্টেশনের সামনে পথচারী ঐ মহিলাকে চাপা দেয়। এ তথ্য নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী আনিস উদ্দিন, জুয়েল খলিফা এবং সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নলছিটি থানার সেকেন্ড অফিসার মফিজুর রহমান পাভেল বলেন, নলছিটির পাওতা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী একই উপজেলার ষাইটপাকিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়ক হেটে পার হওয়ার সময় তাকে ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই সুফিয়া মারা যায়। পুলিশ জানিয়েছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ট্রাকটিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD