শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

নলছিটিতে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে রবিবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের সহায়তায় ৫ কি.মি ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল ম্যারাথনে অংশ নিতে প্রায় দেড় হাজার মানুষ অনলাইনের মাধ্যেমে রেজিস্ট্রেশন করে দৌড়ে অংশ নেন। সাবল ৮ টায় নলছিটি চায়না মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে থানা সড়কের ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে একই সড়কের দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে চায়না মাঠ চত্বরে এসে শেষ হয়।
এর আগে নলছিটি চায়না মাঠে বেলুন উড়িয়ে দৌড়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,নবনির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোঃ শাহেদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন,নলছিটি থানা অফিসার ইনচার্জ
আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD