বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে বা‌ড়ির ছাদে গাঁজা চাষ! স্বামী স্ত্রী আটক

নলছিটিতে বা‌ড়ির ছাদে গাঁজা চাষ! স্বামী স্ত্রী আটক

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

ঝালকা‌ঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে বসত ঘরের ছাদ থেকে ১১টি গাঁজার গাছ ও ২শ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

শুক্রবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মফিজুর রহমা‌নের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ হানিফ মোল্লা (৪৮) ও তার স্ত্রী রিক্তা বেগমকে (৪০) আটক করা হয়। আটককৃত মাদক চাষি দম্পতি
উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের স্থায়ী বাসিন্দা।

নলছিটি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে গাঁজা গাছ গুলো তুলে ফেলছিল। এসময় ছোট গাছগুলোকে নষ্ট করে ফেলে। অভিযানে ১১টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় গাছ ছাড়াও রিক্তা বেগম ঘরের ভেতর থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নল‌ছি‌টি থানার ও‌সি বল‌ছেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

সুজন সুশাসনের জন্য নাগরিক’র নলছিটি উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন বলেন নেশার কবল থেকে তরুন সমাকে রক্ষা করতে হবে। চারদিকে প্রায়ই গাঁজা চাষের খবর শোনা যাচ্ছে। এটা জাতির জন্য অশনিসংকেত। মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD