শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে বিণামূল্যে বীজ ও সার বিতরণ

নলছিটিতে বিণামূল্যে বীজ ও সার বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বসর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান মিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম। প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, উপজেলা কৃষকলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম খান, কৃষক প্রতিনিধি আবুল বাশার খান প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০২২-২২ অর্থবছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনঅবাসন কর্মসূচীর আওতায় উপজেলার ৩ হাজার ৭’শ ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল জাতের বিভিন্ন বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় অতিথিবৃন্দ ছাড়াও সাংবাদিক ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ কৃষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD