বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদন্ড

নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদন্ড

আমির হোসেন, ঝালকাঠিঃ

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে মা ইলিশ নিধনের দায়ে বুধবার দুই জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন খানের ছেলে মিজানুর রহমান খান(৩০) ও নুরু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার(৩০)। সুগন্ধা নদীতে বেশ কিছু নৌকা নিয়ে নদীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকারে নামলে প্রশাসনের টীম তাদের ধাওয়া করলে এনায়েত ও মিজানুর তাদের হাতে আটক হন। অভিযানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন ও সিএ এমএ কাইয়ুম,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব প্রমুখ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভার:) মো.সাখাওয়াত হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD