শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে মেয়রের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন চেষ্টা; গ্রেপ্তার-২

নলছিটিতে মেয়রের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন চেষ্টা; গ্রেপ্তার-২

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহাম্মদ রাসেদ ইকবাল’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোন চেষ্টার ঘটনায় নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান বাদী হয়ে নলছিটি থানায় তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন নলছিটি পৌরসভার হিসাব রক্ষক রেখা বেগম, তার স্বামী ও পৌর ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম টুলু ও সুগন্ধা এন্টারপ্রাইজ’র প্রপাইটার এ বি এম জাহিদুল ইসলাম।
সোমবার (২৬ জুলাই) নলছিটি সোনালী ব্যাংক শাখায় মেয়র ও সচিব স্বাক্ষরিত সুগন্ধ্যা এন্টারপ্রাইজের নামে একটি চার লাখ টাকার চেক নিয়ে গেলে মেয়রের স্বাক্ষর না মেলায় শাখা ব্যাবস্থাপক মোঃ আনছার আলী মেয়রকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে হিসাব
রক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম টুলুকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার রাতেই মেয়র বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আসামি পৌর হিসাব রক্ষক রেখা বেগম ও তার স্বামী পৌর ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম টুলুকে গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি কোর্টে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান জানান চেক জালিয়াতির চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আশা করি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত এইচ এম মাহমুদ জানান চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। দুইজন আসামি গ্রেপ্তার করে ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী এক জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD