মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
নলছিটিতে রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান

নলছিটিতে রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান

আমির হোসেন, ঝালকাঠিঃ ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলো বন্ধু সভার নলছিটি উপজেলা কমিটির পক্ষ থেকে রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার( সাবেক) বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো বন্ধু সভার নলছিটি উপজেলা কমিটি উপদেষ্টা আ.স মাহমুদুর রহমান পারভেজ, শিক্ষক মো. শাহআলম সরদার,সংরক্ষিত কাউন্সিলর ( মহিলা) দিলরুবা বেগম,প্রথম আলো বন্ধুসভা ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আবির হোসেন রানা ও আইনজীবী মো. শফিকুল ইসলাম ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌর ছাত্রলীগ নেতা কাওসার হোসেন সালমান,অন্তু পালিত ও নাদিম খান, নলছিটি উপজেলা বন্ধু সভার সাধারণ সম্পাদক মো. ইমরান খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মৃধা,সাংগঠনিক সম্পাদক গাজী শান্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক ইসরাত সুলতানা নিশি।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নারীদের অগ্রযাত্রাকে এগিয়ে রাখার জন্য সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৫ জন রত্নাগর্ভা মা’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD