শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে লাইসেন্সবিহীন এলপি গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান

নলছিটিতে লাইসেন্সবিহীন এলপি গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠিরনলছিটিতে লাইসেন্সবিহীন এলপি গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো.সাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন।অভিযানে সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ এম এ কাইয়ুম।

এসময় তালতলা বাজার ও মানপাশা বাজারের তিন জন ব্যাবসায়ীকে গ্যাস বিক্রির লাইসেন্স ও নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

অভিযানের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, এলপি গ্যাস একটি দাহ্য পদার্থ তাই এগুলো বিক্রি ও তদারকির জন্য যথাযথ ধারণা ও নিরাপত্তা সরঞ্জাম রাখা বাধ্যতামূলক। তাই এগুলো নিশ্চিত করার জন্য এ অভিযান চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD