শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে ল্যাকটেটিং মাদারস হেলথ ক্যাম্প

নলছিটিতে ল্যাকটেটিং মাদারস হেলথ ক্যাম্প

আমির হোসেন, ঝালকাঠিঃ

বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের বিণা মূল্যে হেলথ্ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

নলছিটি উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর’র যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোর্শেদা লস্কর ও প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো।

উপজেলা নির্বাহী অফিসার(ভার:) মো. সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সুমাইয়া, ডাঃ ফাকিহা মহিলা ববিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার উপস্থিত মা ও তার সন্তানকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপকার ভোগিদের মাঝে মাস্ক,স্যাভলন, একটি করে জীবানুনাশক সাবান ও পুষ্টিকর বিস্কুট সম্বলিত স্বাস্থকর সামগ্রী প্রদান করা হয়।

সাংবাদিক ও প্রভাষক মো. আমির হোসেন’র সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সুপারভাইজার (মহিলা বিষয়ক কার্যালয়) মো. শাহিন মাহমুদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD