শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নলছিটিতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন’র আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস, সাধারণ সম্পাদক তপন দাসসহ উপজেলার ২১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।

সভায় বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের ‍কারণে সকলকে সচেতন থাকার জন্য ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে এবং সরকার নির্ধারিত বিধি নিষেধ মেনে দুর্গা পূজা উদযাপন করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উল্লেখ্য ২২ শে অক্টোবর মহা ষষ্ঠী শুরু হয়ে ২৬ শে অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শারদীয় উৎসব শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD