বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ

স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেছে। ০৮ অক্টোবর বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভীনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ডাঃ মিরজাদি সেবরিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।
জানা যায়, স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় দেশের সেরা দশটি প্রতিষ্ঠান বাছাই করে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০১৯ সালে দশটি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলী পারভীন বলেন, ‘কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগরিতে’ আমরা এ অ্যাওয়ার্ড পেয়েছি। নলছিটি উপজেলার সকল স্বাস্থ্য কর্মীদের নিরলস পরিশ্রমের কারনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD