বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
নলছিটি হসপিটাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

নলছিটি হসপিটাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

আমির হোসরন,ঝালকাঠি

নলছিটি হসপিটাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহম্মদ জাহাঙ্গীর হোসেন।
২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর হোসেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে হসপিটালের ডাক্তার সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি হসপিটালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এবং ভর্তি রোগীদের সাথে কথা বলে চিকিৎসা ও সেবার মান সম্পর্কে খোজ খবর নেন। তিনি হসপিটালের ডেন্টাল বিভাগে একজন চিকিৎসক ও টেকনিশিয়াণ থাকা সত্ত্বেও চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগীরা দাতের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শুনে বিষয়টি সরেজমিনে দেখেন। এবং উপস্থিত সকলকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। হসপিটালে সার্জন ও এনেস্থেশিয়ার ডাক্তার না থাকায় অপারেশন থিয়েটারের কাজ বন্ধ থাকার বিষয়টি অবহিত করা হয়। তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন,আরএমও ডাক্তার মুনিবুর রহমান,নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক তপন কুমার দাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD