বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময় সভা

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময় সভা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুল রহমান খান হেলাল,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন,রুপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কো-অরডিনেটর ঝুমু কর্মকার প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর জাতীয় পার্টির সভাপতি লিয়াকত হোসেন লিকু,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন, মহিলা দল সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।

আয়োজিত এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD