শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নারীসহ অবরুদ্ধ মামুনুল হক চলছে জিজ্ঞাসাবাদ

নারীসহ অবরুদ্ধ মামুনুল হক চলছে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রয়েল রিসোর্ট হোটেলে হয়েছেন। খবর পেয়ে র‌্যাব-১১ এএসপি জসিমউদ্দিন চৌধুরী পিপিএম, পুলিশের এএসপি, সহকারি কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থলে হাজির হয়েছেন।

জানা যায়, আল্লামা মামুনুল হক আজ দুপুরে সোনারগাঁয়ের তিনতারকা হোটেল রয়েল রিসোর্টে একজন নারীসহ প্রবেশ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা হাজির হয়ে তাকে আটক করে এবং তার সঙ্গে নারীর পরিচয় জানতে চান। তিনি এর সদুত্তুর দিতে না পারায় এলাকাবাসী তাকে ঘিরে রাখে।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে থাকা নারী তার বিবাহিত স্ত্রী। সে তাকে দুই বছর যাবত বিয়ে করেছে। তবে কোনো প্রশ্নের সঠিক জবাব তিনি দিতে পারেননি। খবর পেয়ে র‌্যাব ১১ এএসপি জসিমউদ্দিন চৌধুরী পিপিএম, পুলিশের এএসপি, সহকারি কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থলে হাজির হয়েছেন। তারা মহিলার পরিচয় নিশ্চিত হতে কথা বলছেন।

সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD