শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
না.গঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে আইভির মামলা

না.গঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে আইভির মামলা

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
ধর্মীয় মূল্যবোধে আঘাত এবং উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে আওয়ামী লীগের দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সোমবার ঢাকায় অবস্থিত সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এ মামলা করেন।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় দুই আসামি হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা এবং প্রদীপ দাস।

মামলার আরজিতে মেয়র সেলিনা হায়াৎ আইভী দাবি করেন, আসামি প্রদীপ দাস ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন মিথ্যা ও মানহানিকর উসকানিমূলক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। গত বছরের ২৩ নভেম্বর ইউটিউব চ্যানেলে প্রদীপ দাস তাঁর সম্পর্কে ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। আসামি খোকন সাহাও ইউটিউব চ্যানেলে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করেন। হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের ভিত্তিহীন, আপত্তিকর তথ্য প্রচার করা হয়।

মেয়র আইভী মামলায় আরও দাবি করেন, আসামি প্রদীপ দাস ও খোকন সাহা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে সামাজিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ইউটিউব-ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করেন। আসামিরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD