শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নিউইয়র্কে গাড়ি চাপায় নোয়াখালীর যুককের মৃত্যু

নিউইয়র্কে গাড়ি চাপায় নোয়াখালীর যুককের মৃত্যু

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেপারোয়া প্রাইভেটাকারের চাপায় নোয়াখালীর সোনাইমুড়ীর প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত অনুভব খান মুন্না বরকত (২৪) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবগ্রামের মালের বাড়ির জালাল আহম্মদের ছেলে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার টার দিকে নিউইয়র্কের ম্যানহাটান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেওটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমিন শাকিল বিষয়টি নিশ্চিত করেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ৯ টার দিকে মুন্না মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দেয়ার সময় একটি বেপোরোয় গাড়ির চাপায় সে গুরুত্বর আহত হয়। পরে পুলিশ তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা ধারণা করছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান , মুন্না ম্যানহাটানে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করত এবং ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করত। গত ৩ বছর আগে সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD