শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নিরাময় কেন্দ্রের কর্মীকে হত্যাকারী মাদকাসক্ত রনি আটক

নিরাময় কেন্দ্রের কর্মীকে হত্যাকারী মাদকাসক্ত রনি আটক

শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রের কর্মীকে হত্যাকারী মাদকাসক্ত রনিকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার পুলিশ তাকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম ‘হত্যাকারী রনিকে’ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকাসক্ত রনি জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকার সানু মিয়ার ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও উশৃঙ্খল যুবক বলে জানা যায়।
এর আগে সন্ধ্যায় মাদকাসক্ত রনিকে মাদক নিরাময় কেন্দ্রে আনতে গিয়ে রাজিব পাল (৩৫) ছুরিকাঘাতে নিহত হন। তিনি ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী। জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব পাল নারায়ণগঞ্জ জেলার কেটি পালের ছেলে। এ ঘটনায় রাশেদ নামের আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। রাজিব পাল ও রাশেদ জেলা শহরের ফুলবাড়িয়ার ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা শহরের কাজিপাড়ার সানু মিয়ার ছেলে রনি দীর্ঘ দিন যাবত মাদকে আসক্ত। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ। রনিকে সুস্থ করে তুলতে মাদক নিরাময় কেন্দ্র ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’এর সাথে তার পরিবারের পক্ষ থেকে
যোগাযোগ করা হয়।

রোববার সন্ধ্যার দিকে মাদক নিরাময় কেন্দ্রের লোকজন রনিকে চিকিৎসা দেয়ার জন্য ধরে নিয়ে যেতে আসে। এ সময় রনি ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকেন। একপর্যায়ে রনি দরজা খুলে মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে।

এতে রাজিব পাল ও রাশেদ নামের দুজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিব পালকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD