বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা সম্পন্ন

নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা সম্পন্ন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক—বালিকা (অনূর্ধ্ব—১৭) এর ফাইনাল খেলা শেষ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে নোয়াখালী জেলা স্কুল মাঠে অনূর্ধ্ব—১৭ বালকদের খেলায় ট্রাইবেকারে ৫—৪ গোলে সুবর্ণচর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে সদর উপজেলা এবং অনূর্ধ্ব—১৭ বালিকাদের খেলায় ৫—০ গোলে সেনবাগ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে সদর উপজেলা।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক ও টুনার্মেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা ও সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার আবদুল্যা আল মামুন, ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন, সুবর্ণচর ক্রীড়া সম্পাদক মো: দিদারুল আলম, জেলা রেডক্রিসেন্ট ও আনসার সদস্য’সহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD