শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে অসামাজিক কার্যকলাপে ধরা খেয়ে ৪জন শ্রীঘরে

নোয়াখালীতে অসামাজিক কার্যকলাপে ধরা খেয়ে ৪জন শ্রীঘরে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে দুই নারী ও দুই যুবককে অসামাজিক কার্যকলাপ করার সময় আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটককৃতরা হলো, বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো.শিহাব (২৫), কবিরহাট পৌরসভার শ্রীনদ্দী গ্রামের মান্নানের ছেলে সুমন (২৬), বাটইয়া ইউনিয়নের ইব্রাহীমের মেয়ে বিবি কুলসুম (২৮), কক্সবাজারের রামু এলাকার মো.আসমা (২০)।

শনিবার (১০ জুলাই) আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভূঞারহাট সংলগ্ন কলিম উদ্দিন বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, স্থানীয়রা বাড়ির ভিতরে বহিরাগত লোক এনে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ চার জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ তারা দীর্ঘদিন থেকে বাহির থেকে লোক এনে বাড়ির ভিতরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পাহারা দিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।

পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীর জানান, আটককৃতদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে। শনিবার দুপুরের দিকে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD