শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে আদালত পূর্ণাঙ্গভাবে খুলে দেয়ার দাবীতে আইনজীবীদের মানববন্ধন

নোয়াখালীতে আদালত পূর্ণাঙ্গভাবে খুলে দেয়ার দাবীতে আইনজীবীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

আদালতের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে খুলে দেয়ার দাবীতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে।

ঊুধবার (২জুন) বেলা সাড়ে ১১টায় জেলা জজকোর্ট-প্রেসক্লাব সড়কে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচীতে কয়েক শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ ভূঞা, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জুয়েল, সিনিয়র আইনজীবী গোলাম আকবর প্রমূখ।

বক্তারা বলেন, করোনাকালীন সময় সরকার সবকিছু খুলে দিয়েছে, শুধু বন্ধ করে রেখেছে আদালত। আদালত বন্ধ রেখে করোনা মোকাবেলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, দীর্ঘ সময় আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষ ন্যয় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে আইনজীবীদের পেশাও হুমকিতে পড়েছে। সরকার বড় ধরনের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

তাদের দাবী, একটি মহল আদালত বন্ধ করে দিয়ে দেশে মার্শাল ল’ জারী করার পাঁয়তারা করছে। দ্রুত আদালত খুলে না দিলে দেশের সকল আইনজীবী ন্যয় বিচার প্রতিষ্ঠা ও তাদের পেশাকে বাঁচিয়ে রাখতে রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেন তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD