শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে করোনা সনদপত্র জালিয়াতি চক্রের এক দালাল আটক

নোয়াখালীতে করোনা সনদপত্র জালিয়াতি চক্রের এক দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে করোনা সনদপত্র জালিয়াতি চক্রের এক দালালকে আটক করেছে পুলিশ।

আটককৃত মো.কামরুল ইসলাম (২৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত মো.আবুল হোসেনের ছেলে।

সোমবার (২৩ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জস অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দালাল কামরুল দীর্ঘদিন যাবৎ বিদেশগামী যাত্রীদের করোনা রিপোর্টের সনদ পজেটিভ কে নেগেটিভ করা ও দ্রুত সনদ দেওয়ার কথা বলে সনদ প্রার্থীদের নিকট থেকে দশ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নিতেন। পরে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার সকালে তাকে আটক করে পুলিশ।

সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) নাজির জানান, করোনা সনদপত্র জালিয়াতির অভিযোগে কামরুল ইসলামকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD