বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক-২

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক-২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বেগমগঞ্জ উপজেলার চৌহমুহনী পৌরসভার জালাল আহমেদ বাড়ির সামনে থেকে নাম্বার বিহীন ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, সুধারাম উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে মো. মুয়াজ হোসেন ওরফে রাফেজ (২৫), বেগমগঞ্জ উপজেলার চৌহমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এমাম হোসেনের ছেলে মো.শাওন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা যোগসাজশ করে অবৈধ রেজিস্ট্রার বিহীন মোটরগাড়ি বিক্রি করছে এমন সংবাদ পায়। তাৎক্ষণিক ডিবি পুলিশ সেখানে অভিযানে চালিয়ে চোরাই গাড়িসহ দুই আসামিকে আটককরে। আটককৃত আসামি মুয়াজ হোসেন রাফেজের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ৫টি মামলা এবং ২নং আসামির মো.শাওনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানার ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়োন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD