বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে বাবা-ছেলে

নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে বাবা-ছেলে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে পুলিশে সোপর্দ করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আটককৃতরা হলো সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৭)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে। কয়েক দিন আগে তারা নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরের ভূয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন দেয়।

আবেদন যাচাই-বাছাইকালে তারা সত্য গোপন করে। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা সমাজ সেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD