বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালীতে নগদ টাকা, জুয়া খেলার ত্রাসসহ ৯ জুয়াডি আটক

নোয়াখালীতে নগদ টাকা, জুয়া খেলার ত্রাসসহ ৯ জুয়াডি আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে জুয়া খেলার সময় ৯জুয়াডিকে আটক করেছে পুলিশ।
এ সময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার নগদ ষোল হাজার ১৭০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মামুন (২৭) মাসুদ (৪২)জাফর (৪৮) মানিক (৩৫) জামাল (৪৬) আজাদ (৪২) আবদুল করিম (৪৪) অলি উল্যা (৪১) ও সফিক (৩১)।

শনিবার (২১ আগস্ট) দুপুরে আটকৃকৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চৌহমুনী পৌরসভার একটি মহল্লা থেকে তাদের আটক করে পুলিশ।

স্থানীয় সূত্র বলছে, চৌমুহনী পৌরসভার মালেক মিয়ার বাড়িতে দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে এখানে জুয়া খেলতে আসেন। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসেন। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানান তারা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রজু করে বিচারিক আদালতের সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD