শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে নগর পর্যায়ে পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

নোয়াখালীতে নগর পর্যায়ে পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি-

নগর পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার নোয়াখালী পৌর সভার সভাকক্ষে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণটি আয়োজন করে নোয়াখালী পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প।

অংশগ্রহণকারী ছিলেন নগর পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

প্রশিক্ষণে বাংলাদেশের সার্বিক নগর পুষ্টি, দারিদ্র, অপুষ্টি ও রোগ সংক্রমণ চক্র; একজন মেয়ে, কিশোরী ও মায়ের স্বাস্থ্যের সাথে পুষ্টির সম্পর্ক; পুষ্টি কার্যক্রম ও বহুখাতভিত্তিক পুষ্টির গুরুত্ব ও চাহিদা; প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম; বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে জেলা, উপজেলা ও শহরভিত্তিক সমন্বয়; খাদ্য, পুষ্টি, খাদ্য উপাদান ও উৎস; কাজ অনুযায়ী খাদ্যের শেণীবিভাগ; অনুপুষ্টির উপাদান সমূহ; মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর উপসর্গ; অপুষ্টির ফলাফল; অপুষ্টি প্রতিরোধের উপায় সমূহ; গর্ভকালীন যন্ত্র ও গর্ভবতী নারীর পুষ্টি; শিশু অপুষ্টির অবস্থা নির্ণয়; সামাজিক যোগাযোগের মাধ্যমে আচরণ পরিবর্তন; সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের রিপোর্টিং এবং সিটি কর্পোরেশন বা পৌরসভার পুষ্টি কার্যক্রমের রিপোর্টিং ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারীদের সাথে ধারণা বিনিময় করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর সভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব শ্যামল কুমার দত্ত, বস্তি উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন, ইউএনডিপি’র সিটি লেভেল মাল্টিসেক্টরাল নিউট্রিশন এক্টিভিটিস শামসুন নাহার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার লক্ষী রানী শীল, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: বাসবী রায়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কনসালসেন্ট ডা: মুহাম্মদ জিয়াদুল হক, শহর সমাজসেবা অফিসার মো: আবদুল হামিদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাছান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার এস.এম লিয়াকত আলী খান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সোসিও ইকোনমিক ও নিউট্রিশ অফিসার এইচ.এম জাকির হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান, এফপিএবি প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, গণসংগীত শিল্পী শাহনা ইয়াসমিন সুমি, বিএভিএস প্রতিনিধি কামরুন নাহার ও সাংবাদিক আবু নাছের মঞ্জু।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD