শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে নতুন এসপি মো: শহীদুল ইসলাম

নোয়াখালীতে নতুন এসপি মো: শহীদুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো.শহীদুল ইসলামকে। তিনি এর আগে সহকারী মহাপুলিশ পরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকাতে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা দপ্তর পুলিশ শাখা ১-এর এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেয়া হয়। একই প্রজ্ঞাপনে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনকে ঢাকার এসবির বিশেষ শাখার পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। মো.শহীদুল ইসলাম তার স্থলাভিষিক্ত হন।

উল্লেখ্য,নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের বিবদমান দ্বন্দ্বে সংঘাতময় পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা ভাবে দায়িত্ব পালন করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন। এ সময় তিনি সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আলোচনায় আসেন। আবার গত তিন মাস ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার প্রতিপক্ষ সেতুমন্ত্রীর অনুসারী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা ও এসপির বদলী দাবি করে আসছেন। দুই পক্ষই পুলিশ সুপারের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষের সাথে সখ্যতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার বদলী দাবি করেন। চলমান পরিস্থিতিতে কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু ফেসবুক লাইভে এসে এসপি মো.আলমগীরের বিরুদ্ধে বেশ কয়েকবার বিষেদগার করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD