শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে পাইপগান-কার্তুজসহ ৫ ডাকাত আটক

নোয়াখালীতে পাইপগান-কার্তুজসহ ৫ ডাকাত আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়াতে র‌্যাব-১১ ডাকাতির প্রস্তুতিকালে ৫ডাকাতকে আটক করেছে।

এ সময় ২টি দেশীয় তৈরী পাইপগান, ১টি ডিসট্রেস সিগনাল, ৩রাউন্ড কার্তুজ, ২টি চকলেট বোমা উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জুলাই) দুপুরে আটককৃদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দিয়ে হাতিয়া থানায় সোপর্দ করে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম থেকে ৫ ডাকাতকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো, হাতিয়ার নলচিরা ইউনিয়নের কলেজ পাড়ার ফজল করিমের ছেলে মো.হেলাল উদ্দিন (৩০) দুলাল উদ্দিন (২৫) একই ইউনিয়নের দফাদার পাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মো. জিসান উদ্দিন সুমন (২১) নলছিরা ইউনিয়নের কোম্পানী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো.মামুন (২১) ও চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের জমিদার উদ্দিনের ছেলে মো.আকরাম হোসেন (২১)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, র‌্যাব-১১ বাদী হয়ে মামলা দিয়ে ৫ডাকাতকে থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD