বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত মো. রবিউল ইসলাম রাব্বী (২১) সদর উপজেলার মো. আবুল কাশেমের ছেলে।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধায় র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি বিশেষ আভিযানিক দল অভিযোগকারী মরিয়ম বেগমের (৭০) অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ১১নং দুর্গাপুর ইউপির রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি ও অপহৃত ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) ভিকটিম তার স্কুল থেকে বাড়িতে ফেরার পথে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের পশ্চিম পাশে খাদ্য অফিসের সামনে পৌঁছলে আসামি পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে বেগমগঞ্জ থানার দূর্গাপুর ইউপি রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়ীতে নিয়ে স্ত্রীর পরিচয়ে জোর পূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মরিয়ম বেগম (৭০) নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD