শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা (৫০) হত্যার ঘটনায় পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে।

এ হত্যাকান্ডের ২৪ঘন্টার মধ্যেই পুলিশ দুই দফায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোট ৪ আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের হেদু মিয়ার ছেলে আক্তার আহম্মদ (২৪) একই গ্রামের মফিজের ছেলে জসিম মাঝি (৩০)।

রোববার (১৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেরার আন্ডারচর ইউনিয়নের একাধিক স্থানে সুধারাম থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ ছাড়াও ঘটনার দিন শুক্রবার রাতে তাৎক্ষণিক দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার বিকেলে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। তারা হলো, আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আলী আহমদের ছেলে মো. সোহাগ (২৪) ও নুর মোহাম্মদের ছেলে মো. মিলন হোসেন (২৫)।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় ঘটনায় শনিবার (১৪ আগস্ট) নিহতের ভাই আমিনুল হক বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম তালতলা নামক স্থানে এলোপাতাড়ি গুলি করে ও নির্মমভাবে কুপিয়ে বিএনপি নেতা হারুনুর রশিদ মোল্লা ওরফে হারুন মোল্লাকে হত্যা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD