শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নোয়াখালীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীল সদর উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন রকি (২২) সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাছিমপুর গ্রামের জাহেদুল হকের ছেলে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাইজদী টু সোনাপুর সড়কের মাইজদী ছুল্লার চা দোকান সংলগ্ন বিশ্বনাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই তাওহিদ জানায়, রকি ইন্টারনেট সংযোগের কাজ করে। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে মাইজদীর দিকে আসার পথে মাইজদী পৌর বাজার সংলগ্ন বিশ্বনাথ এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা সে গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ডিউটি অফিসার জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে রয়েছে। সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে ধাক্কা দিয়ে সিএনজিটি পালিয়ে যায়। পুলিশ বিয়টি খতিয়ে দেখছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD